বাড়তি ভাড়া আদায়ে বাস শ্রমিকের কারাদন্ড

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১২:০৯ এএম

কিশোরগঞ্জের সদর উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক পরিবহন শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সোহেল মিয়া (২৪) পাকুন্দিয়া উপজেলার সুখিয়া গ্রামের মৃত মো. জব্বার আলীর ছেলে। গতকাল শুক্রবার  বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন এ দন্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন জানান, ঈদের ভাড়া বলে সোহেল গত তিন দিন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার বিকেলে গাইটাল বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া চাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সোহেল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত