বরগুনার পৌর মেয়রের ‘ত্যাজ্যপুত্র’ ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৪:০৯ পিএম

বরগুনার পৌর মেয়রের ছেলে আবদুল্লাহ আল মামুনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে রাজধানীর পল্টন থানা-পুলিশ। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুন বরগুনার পৌর মেয়র ও বরগুনা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের ছেলে। তার বাড়ি বরগুনা পুলিশ লাইন এলাকায়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মহানগর নাট্যমঞ্চের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে আবদুল্লাহ আল মামুনকে তল্লাশি করা হলে তার কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বরগুনার মেয়র শাহাদত হোসেন ঘটনার কথা শুনেছেন উল্লেখ করে গণমাধ্যমকে বলেন, তবে ২০০৫ সাল থেকে মামুনের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই। পরিবারে অমতে সাবেক এক সাংসদের মেয়েকে বিয়ে করায় তাকে ত্যাজ্যপুত্র করেছেন বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত