ডেঙ্গু জ্বরের প্রকোপ শুরু হওয়ার পর থেকে এতে আক্রান্ত হয়ে শনিবার দুপুর পর্যন্ত কিশোরগঞ্জের মোট পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে। তাদের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ। এর মধ্যে দুই গৃহবধূ ছাড়াও সিআইডিতে কর্মরত একজন এবং দুই কলেজছাত্র রয়েছেন।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার মিঠামইনের মনোয়ারা বেগম (৪৪) নামের এক গৃহবধূ ডেঙ্গু জ্বরে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার চমকপুর গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী।
এছাড়া, গত ২১ জুলাই সকালে ঢাকার একটি হাসপাতালে আল আমিন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। আল-আমিন হোসেনপুর পৌরসভার দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
