গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৮:৩১ পিএম

গোপালগঞ্জে বাসের চাপায় আমিন শেখ (১১) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে শহরের কুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আমিন শেখ নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের আলামিন শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে গ্যারেজের কাজে যোগ দিতে বড় ভাইয়ের সাথে সকালে নিজ বাড়ি থেকে শহরের কুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় আসে।

এ সময় সড়ক পার হতে গেলে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে মারাত্মক আহত হয় আমিন।

পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত