শোক দিবসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শ হত্যা করতে পারেনি

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১১:২০ পিএম

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রী গতকাল শনিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাব আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী। তার আজীবন লালিত স্বপ্ন ছিল বাঙালির জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। অথচ স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় পরিবারসহ তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু তার আদর্শকে ধারণ করে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত