টঙ্গীতে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী রুবি বেগমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা। গতকাল রবিবার দুপুরে টঙ্গীর সাতরঙ্গ ওয়াবদা গেট এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রুবি বেগমের বাবা হাবিবুর রহমান জানান, গত ১৫ আগস্ট স্থানীয় ফারুকের নেতৃত্বে রুবির ওপর হামলা চালানো হয়।
×
