বঙ্গবন্ধুর পলাতক খুনিদের এনে ফাঁসির দাবি

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১১:৪৪ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারী বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে গতকাল রবিবার বিকেলে বিক্ষোভ করেছেন মানিকগঞ্জের যুবলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জাতীয় শোক দিবসের অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ দৌলতপুর উপজেলা সম্প্রসারিত অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছসহ অনেকে।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীরা এখনো বিদেশে বসে দেশের ধ্বংস করতে মরিয়া। তারা দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা বিনাশে এখনো তারা তৎপর। দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বিদেশে বসেই  নানা রকম পরিকল্পনা করে যাচ্ছে। তাই পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত