কিডনির সমস্যাটা আগেই থেকেই ছিল। নতুন করে ব্যথা শুরু হলে মার্কিন নারী ড্যানেট গিল্টজ মাস খানেক আগে সেই ভাবনায় হাসপাতালে যান। ডাক্তার তাকে অবাক করে জানান, তিনি ৩৪ সপ্তাহের গর্ভবতী!
গিল্টজের অবাক হওয়ার আরো বাকি ছিল। গত সপ্তাহে চার মিনিটের ব্যবধানে তিনি তিন সন্তানের মা হন!
ফক্স নিউজকে গিল্টজ জানান, তিনি আগে থেকেই দুই সন্তানের মা। তাই নতুন করে সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। আর গর্ভবতী হওয়ার পর ব্যথা শুরুর আগে তিনি বুঝতেই পারেননি।
মা ও নবজাতকেরা সুস্থ আছে। জন্মের সময় তাদের ওজন ছিল ১.৮ কিলোগ্রাম করে।
তাদের নাম রাখা হয়েছে ব্লেজ, গিপসি এবং নিক্কি।
ওই দম্পতি সন্তানদের খবর জানাতে ফেসবুকে একটি ইভেন্ট খুলেছেন। বিভিন্ন দেশের মানুষ তাদের অভিনন্দন জানাচ্ছেন।
গিল্টজের স্বামী লিখেছেন, ‘যেভাবে আপনারা পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। স্ত্রী এবং তিন সন্তান ভালো আছে। সবাই দোয়া করবেন।’
