আজমিরীগঞ্জে বিল থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৭:২২ পিএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ইউনিয়নের ধানগাঙের বিল নামক স্থান থেকে অজ্ঞাত নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর  পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বলছে লাশটি বিকৃত হয়ে গেছে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ২০/২৫ বছর বয়সের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এ লাশটি সপ্তাহ খানেক আগের। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত