৬৫ ক্যান বিয়ার উদ্ধার

বাঞ্ছারামপুরে ছাত্রলীগ নেতাসহ আটক ৫

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১১:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছাত্রলীগের এক নেতা, তার খালাসহ পাঁচজনকে ৬৫ ক্যান বিয়ার ও মাদক বিক্রির টাকাসহ আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের একটি দল। গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রূপসদী গ্রামের কান্দাপাড়া থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন রূপসদী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ (২৬), তার খালা মমতাজ বেগম (৩৫), বাতেন মিয়া (৩৭), কালন মিয়া (৩৬), মো. জামাল (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা রাসেল তার খালা মমতাজ বেগমের বাড়িতেই থাকতেন।

র‌্যাব-১৪-এর সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি দল বাঞ্ছারামপুরের রূপসদী গ্রামের কান্দাপাড়ায় মমতাজ বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘর থেকে ৬৫ ক্যান বিয়ার ও মাদক বিক্রির ২৬ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব রাসেল আহম্মেদসহ পাঁচজনকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত