চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১২:৫০ এএম

নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরফিন নগর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. নাছির উদ্দিন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। নাছির সীতাকুণ্ডের মৃত আবুল কালামের ছেলে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান,  তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত