সওজের সাবেক প্রধান প্রকৌশলী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৪:২৩ এএম

দুর্নীতির মাধ্যমে পৌনে ৪ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ স্ত্রীর নামে করার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজ খান ও তার স্ত্রী ফিরোজা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, (সজেকা) ঢাকা-১-এ কমিশনের উপপরিচালক মোশারফ হোসেইন মৃধা বাদী হয়ে মামলাটি করেন। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এসব কথা জানান।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মফিজুল ইসলাম রাজ খান চাকরিরত অবস্থায় ৩ কোটি ৭০ লাখ ৬৪১ টাকা দুর্নীতির মাধ্যমে অর্জন করে তার স্ত্রীর নামে সম্পদ ক্রয় করেন। ফিরোজা খানমকে ২০১৭ সালের ৪ জুন সম্পদ বিবরণী জমার নোটিস দেওয়া হয় এবং তিনি ওই বছরের ৪ জুলাই সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণী অনুযায়ী স্বামীর অবৈধ আয় থেকে প্রাপ্ত ৮৭ লাখ ৯১ হাজার ৪৬৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি। দুদকের অনুসন্ধানে যা জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ বলে এজাহারে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত