ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিবুল মিয়া (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলে এ ঘটনায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।
বিষয়টি স্থানীয় পুলিশের নজরে এলে ভাঙ্গা থানা পুলিশ রাতেই অভিযুক্ত রাকিবুল মিয়াকে আটক করে।
এ ঘটনায় শিশুটির মা কহিনুর বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে জানান ভাঙ্গা থানার উপ-পরিদর্শক পিযুষ কান্তি।
মামলার বরাত দিয়ে পিযুষ কান্তি জানান, পৌর সদরের পশ্চিম হাসামদিয়া গ্রামের সরকারি চাকরিজীবী ওবায়দুল মিয়ার মাদ্রাসা পড়ুয়া ছেলে রাকিবুল মিয়া মঙ্গলবার বিকেলে খাবারের লোভ দেখিয়ে একই এলাকার ৫ বছরের ওই শিশুকে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে।
শিশুটি রক্তাক্ত হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
বুধবার রাকিবুল মিয়াকে আদালেতে পাঠানো হয়েছে।
