চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাউসপুরের একটি বাগান থেকে আলমগীর হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
আলমগীর একই উপজেলার হাঁসপুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মন্ডল জানান, আলমগীর হোসেন একটি পুকুরের পাহারাদার হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি পাহারার কাজে নিয়োজিত ছিলেন।
রাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করেছে। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
