সদর উপজেলায় একই শাড়িতে ফাঁস দিয়ে এক নবদম্পতি আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাঘবদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নীরব বিশ্বাস (২০) ও শ্রাবণী বিশ্বাস (১৮)।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রাঘবদাইড় গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নীরব ও শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে শ্রাবণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২৫ দিন আগে তারা বিয়ে করেন। ছেলের বাড়ি থেকে বিয়ে মেনে নিলেও মেয়ের বাড়ির লোকজন মেনে নেয়নি। ধারণা করা হচ্ছে, এ কারণেই তারা আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজেদের শোয়ার ঘরের আড়ার সঙ্গে একই শাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন নীরব ও শ্রাবণী। এ সময় বাড়িতে কেউ ছিল না। সন্ধ্যার দিকে বাড়ির লোকজন টের পেয়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
