গাজীপুরের শ্রীপুর ও নরসিংদীতে বিদেশে তৈরি পিস্তল ও গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। শ্রীপুরে মোফাজ্জল হোসেন ওরফে খোকন (৩৯) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে বিদেশি পিস্তলসহ আটক করেছে র্যাব। মোফাজ্জল উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে। গত মঙ্গলবার দিনগত রাত আড়াইটায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অন্যদিকে, নরসিংদীতে বিদেশি পিস্তলসহ ফরিদ (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি। ফরিদ শহরের কাউরিয়াপাড়ার সিদ্দিক মিয়ার ছেলে।
