সাতক্ষীরায় এবার ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১১:১৯ এএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় শাহানারা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা থেকে খুলনায় নেওয়ার পথে ডুমুরিয়ায় মারা যান তিনি।

শাহানারা সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।

জানতে চাইলে সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. আসাদুজ্জামান জানান, শাহানারা জ্বর নিয়ে গত ১৮ আগস্ট হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনায় রেফার্ড করা হয় খুলনায়। পথিমধ্যে মারা যান তিনি।

এর আগে বৃহস্পতিবার কালিগঞ্জে আলমগীর হোসেন গাজি (১৪) নামের এক মাদ্রাসাছাত্র ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত