ভারতের অর্থনীতি নজিরবিহীন সংকটে: রাজীব

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০৭:০৫ পিএম

নরেন্দ্র মোদি যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সেই প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান রাজীব কুমার বলেছেন, ভারতের অর্থনীতি গত ৭০ বছরের ভেতর এখন নজিরবিহীন সংকটে পড়েছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভারতে ২০১৫ সালে প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া (এনআইটিআই)। দেশটির নামকরা অর্থনীতিবিদ রাজীব কুমার এখানেই কর্মরত।

পুনের গোখলে ইনস্টিটিউট অব ইকনোমিকসের চ্যান্সেলর রাজীব নিজ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে।

রাজীব কুমার মনে করেন, ‘এই পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি খাতের আশঙ্কা দূর করতে সরকারকে যা করার তা এখনই করতে হবে। সমস্যা যে আর্থিক খাতে, সরকার তা ঠিকভাবে ধরতে পেরেছে। তারল্যের ক্ষেত্রে দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সরকারের এখনই তা বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে।’

‘কেউ অন্য কাউকে বিশ্বাস করতে পারছে না। এটা কেবল সরকার ও বেসরকারি খাতের ক্ষেত্রে নয়। বেসরকারি খাতের মধ্যেও কেউ অন্য কাউকে অর্থ ধার দিতে চায় না,’ জানিয়ে রাজীব বলেন, ‘এখানে দুটো বিষয় রয়েছে, প্রথমত আপনাকে অবশ্যই এখনই এমন একটা পদক্ষেপ নিতে হবে, যা অসাধারণ হবে। দ্বিতীয়ত আমি মনে করি, বেসরকারি খাতের জন্য কিছু আশঙ্কা দূরে রাখতে সরকারকে যথাসাধ্য চেষ্টা করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত