পীরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১০:০৪ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাগুনি গ্রামে পুকুরে ডুবে আদিত্য (৪) ও টুম্পা রানী (৭) নামে দুই শিশু মারা গেছে। গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় জানান, সত্যেন চন্দ্রের ছেলে আদিত্য ও বিনোদ চন্দ্রের প্রতিবন্ধী মেয়ে টুম্পা সকালে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর প্রতিবন্ধী শিশু টুম্পার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে স্বজনরা। আশঙ্কাজনক অবস্থায় আদিত্যকে ওই পুকুর থেকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের ধারণা, প্রতিবন্ধী শিশু টুম্পা পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে আদিত্য পুকুরে নামে। এ ঘটনায় এলকায় শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত