সোনারগাঁ আওয়ামী লীগের ঐক্য ধরে রাখার প্রত্যয়

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১০:০৬ পিএম

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা হয়েছে। ওই বর্ধিত সভায় সোনারগাঁ আওয়ামী লীগের ঐক্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতারা।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল সভায় উপস্থিত থেকে নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে আগামী দিনে সোনারগাঁ আওয়ামী লীগকে কীভাবে শক্তিশালী করা হবে সে ব্যাপারে করণীয় সম্পর্কে আলোচনা করেন।

গতকাল শুক্রবার সকালে সোনারগাঁ সরকারি কলেজ মাঠে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, অতীতে আমাদের মধ্যে কী হয়েছিল তা না ভেবে আগামী দিনে কীভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দেবে সে চিন্তা মাথায় রেখে এগিয়ে যেতে হবে। যড়যন্ত্রকারীরা এখন আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট করার গভীর যড়যন্ত্র করছে। তাদের এ যড়যন্ত্রে আমরা পা না দিয়ে নিজেদের ঐক্য ধরে রাখার জন্য চেষ্টা অব্যাহত রাখব। কারণ আমাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দল থাকায় একটি গোষ্ঠী ১০ বছর যাবত আমাদের মাথায় কাঁঠাল ভেঙে সোনারগাঁয়ে রামরাজত্ব চালাচ্ছে। এভাবে চললে আমরা হয়তো একদিন নেতৃত্বশূন্য হয়ে পড়ব। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাই আর দ্বন্দ্ব নয়, এখন থেকে ঐক্য অটুট থাকবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি ফজলে রাব্বি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম সিকদার শিপলু, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির ভূঁইয়া, জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজি কামাল, দেওয়ান শরীফ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খান লিটন, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সিনিয়র সহসভাপতি দেওয়ান কামাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফরিদ ভূঁইয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, কাঁচপুর শিল্পাঞ্চল জাতীর শ্রমিক লীগের সভাপতি আবদুল মান্নান মেম্বার, সাধারণ সম্পাদক হাজি ইসহাক মোল্লাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত