বিএনপি-জামায়াত জঙ্গি চক্র মিলে ২১ আগস্টের মতো নৃশংস হত্যাকা- চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘তারাই এখন বড় বড় কথা বলছেন। যেহেতু তারা এখনো পর্যন্ত এই হত্যাকা-ের ঘটনায় দুঃখ প্রকাশ করেননি বা শোক প্রকাশ করেননি। তারা সরাসরি পূর্ব পরিকল্পিত এই হত্যাকা-ের সঙ্গে জড়িত। খুনিদের পক্ষে অবস্থান নিয়ে বড় বড় কথা বলছেন। এ যেন চোরের মায়ের বড় গলা।’
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা জাসদ নেতা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ২১ আগস্ট শোক স্মরণ ও জাসদের দলীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ, মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, জেলা জাসদ সভাপতি হাজি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনসহ জেলা ও উপজেলা জাসদের নেতারা।
