মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বললেন

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি চমৎকার

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১০:৫৪ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের প্রতি সম-আচরণে বিশ্বাসী হয়ে দেশ পরিচালনা করছেন। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা-পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালন এবং অধার্মিকদের হাত থেকে ধর্ম রক্ষা করার জন্য ধরাধামে আবির্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণের প্রদর্শিত পথ ধরে মানবজাতিকে অন্যায়-অবিচার ও অধর্মের হাত থেকে পরিত্রাণ পেতে সংগ্রাম করতে হবে।

পরে মন্ত্রী সম্মিলিত জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত