মহাকাশে অপরাধের ‘প্রথম অভিযোগ’ তদন্তে নাসা

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১১:০৭ পিএম

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এক নারী নভোচারী তার সাবেক স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ওই অভিযোগ তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বলা হচ্ছে মহাকাশ থেকে অপরাধ ঘটানোর এটাই সম্ভবত প্রথম ঘটনা। অ্যান ম্যাকক্লাইন মহাকাশ স্টেশনে বসে তার সাবেক স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করার কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, তিনি অন্যায় কিছু করেননি।

তার সাবেক স্বামী সামার ওর্ডেন ‘ফেডারেল ট্রেড কমিশনের’ কাছে ম্যাকক্লাইনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা ওর্ডেন ও ম্যাকক্লাইন ২০১৪ সালে বিয়ে করেন। চার বছর পর ২০১৮ সালে ম্যাকক্লাইন বিচ্ছেদের আবেদন করেন। তিনি বর্তমানে মহাকাশে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত