বিদ্যুতের প্রিপেইড মিটারে হয়রানির অভিযোগ

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১১:৫৫ পিএম

বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে ‘প্রিপেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটি’। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির আহ্বায়ক হাজি মোহাম্মদ শাহজাহান সিকদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রিপেইড মিটারে প্রতি ১ হাজার টাকা রিচার্জে ২০ টাকা কমিশন দিতে হয়। প্রতি মাসে ভাড়াবাবদ ৪০ টাকা করে কেটে নেওয়া হয়Ñ কতদিন পর্যন্ত নেবে তা আমরা জানি না।’ মোহাম্মদ শাহজাহান আরও বলেন, ‘প্রতি ১ হাজার টাকায় কত ইউনিট বিদ্যুৎ পাব তা আমাদের জানা নাই, বোঝার কোনো উপায়ও নাই। ব্যালান্স শেষ হয়ে গেলে ২০০ টাকা ইমার্জেন্সি ব্যালান্স নিলে তার বিপরীতে ৫০ টাকা সুদ দিতে হয়। এর আগে যে মাদার মিটার আমরা কিনেছিলাম তা ৩০-৩৫ হাজার টাকা নিয়েছিল। সেই টাকার বিনিময়ে প্রিপেইড মিটার দেওয়া হচ্ছে না।’

প্রিপেইড মিটার লক হয়ে গেলে বারবার অভিযোগ করলেও কর্র্তৃপক্ষ তা আমলে নেয় নাÑ এ অভিযোগ করে তিনি বলেন, ‘লক খুলতে হলে অফিসে ৬০০ টাকা জমা দিতে হয়।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত