৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০২:২৩ এএম

জালিয়াতির মাধ্যমে কৃষি ব্যাংকের রাজধানীর কারওয়ান বাজার করপোরেট শাখা থেকে ২৬০ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গতকাল সোমবার সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তাদের মধ্যে চারজন ব্যাংক কর্মকর্তা, অন্যরা ঋণগ্রহীতা।

তিনি জানান, পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে নথি তৈরি করে ঋণের নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ফান্ডেড ও নন ফান্ডেড মিলিয়ে মোট ২৬০ কোটি ১৮ লাখ ৪ হাজার ৪৪৯ টাকা আত্মসাৎ করেন সাত আসামি। তারা হলেন ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক জসিম আহমেদ, একই প্রতিষ্ঠানের পরিচালক ইয়াসমীন আহমেদ, মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. হযরত আলী, কৃষি ব্যাংক কারওয়ান বাজার করপোরেট শাখার সাবেক এসপিও (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. আবুল হোসেন ও গোলাম রসুল, সাবেক জিএম মো. সারোয়ার হোসেন ও সাবেক শাখা ব্যবস্থাপক মো. যুবায়ের মনজুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত