আমাজনের চেয়েও ভয়াল আগুনে পুড়ছে আফ্রিকা

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১০:৫১ এএম

ব্রাজিলের আমাজনের আগুনের খবরে বিশ্ববাসী যখন উদ্বিগ্ন, তখন মধ্যে আফ্রিকার জঙ্গলে আরও ভয়াবহ আগুনের খবর দিল নাসা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম জানিয়েছে, অ্যাঙ্গোলায় কমপক্ষে ৬ হাজার ৯০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। একই সঙ্গে কঙ্গো জ্বলছে ৩ হাজার ৩৯৫টি আগুনে।

ব্রাজিলের ক্ষেত্রে একই প্রতিষ্ঠান ২ হাজার ১২৭টি অগ্নিকাণ্ডের কথা বলেছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে কঙ্গো ও অ্যাঙ্গোলায় ৪৮ ঘণ্টার মধ্যে ব্রাজিলের চেয়েও ভয়াল আগুন দাপট দেখিয়েছে।

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জলবায়ু সংক্রান্ত কর্মী ও দূত টোসি এমপানু বলেছেন, আফ্রিকা আর ব্রাজিলের আগুন একই কারণে তৈরি হয়নি। আমাজনে হয়তো খরা ও জলবায়ু পরিবর্তনের জেরে এই অবস্থা। তবে মধ্য আফ্রিকা জ্বলছে মূলত ভ্রান্ত কৃষি পদ্ধতির কারণে।

কঙ্গোয় জঙ্গল পরিষ্কারের জন্য জুম পদ্ধতিতে চাষ হয়। দেশটির ৯ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা পান। তাই বেশির ভাগ মানুষ কাঠ জ্বালিয়ে রান্নাবান্না ও অন্য কাজ করেন। সেখানে অরণ্য-নিধন চলছে ব্যাপক হারে। খনিজ ও তৈল প্রকল্পের জেরেও ক্ষতি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত