ফরিদপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৩:১৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গার একটি দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমগীর কবির এ রায় দেন।

সাজাপ্রাপ্ত খালেক মিয়া সুনামগঞ্জ জেলার গামারিতলা এলাকার দুলাল মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন তিনি।

মামলার বিবরণী সূত্রে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, ২০১২ সালের ১০ জুলাই জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকার এক তরুণীকে প্রেমের সূত্রে ডেকে নিয়ে যায় স্থানীয় মিলন নামের এক যুবক। পরে স্থানীয় ইউপি ভবনের দোতলায় নিয়ে পাঁচজন পর্যায়ক্রমে ধর্ষণ করে তাকে।

এই ঘটনায় তরুণীর খলিল খান বাদী হয়ে গত ২০ জুলাই ভাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন।

তিনি বলেন, মামলাটি দীর্ঘ তদন্ত শেষে ভাঙ্গা থানা পুলিশ গত ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।

এই মামলায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবির রায় ঘোষণা করেন।

রায়ে মামলার পাঁচ আসামির মধ্যে মো. খালেক মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত