নেত্রকোনায় মোটরসাইকেল চাপায় ইমাম নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৩:৪৪ পিএম

নেত্রকোনার সদর উপজেলায় মেদনী ইউনিয়নের দিঘজান এলাকায় মোটরসাইকেল চাপায় এক ঈমাম নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালক ফুরকান (২১)। বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঈমামের নাম মো. আব্দুল্লাহ (৫৩)। তিনি জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউপির দেওপুর গ্রামের মৃত মসরফ খানের ছেলে। আহত চালক ফুরকান জেলার কলমাকান্দা উপজেলার পাগলা এলাকার বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২টার দিকে মেদনী ইউনিয়নের দীঘজান বাটলি ভিটা জামে মসজিদের ঈমাম আব্দুল্লাহ ওষুধ কিনতে দোকানে যাচ্ছিলেন।

এ সময় কলমাকান্দা থেকে নেত্রকোনা যাওয়ার পথে মোটরসাইলটি ঈমাম আব্দুল্লাকে চাপা দিলে ঈমাম ও চালক ফুলকান গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. নিজামুল হাসান ঈমাম আব্দুল্লাকে মৃত ঘোষণা করেন। চালক ফুলকান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সদর থানার এসআই দুলাল বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। নিহতের স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত