মাদারীপুরে অভাব-অনটনে যুবকের আত্মহত্যা

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৬:৪২ পিএম

একদিকে বেকার জীবন ও অন্যদিকে সংসারে অভাব-অনটন- এ চাপ সহ্য করতে না পেরে মাদারীপুরের কালকিনিতে আকবর আলী সরদার (৩৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার ভোরে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। আলী সরদার এনায়েতনগর এলাকার এনায়েতনগর গ্রামের ফালান সরদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এনায়েতনগর গ্রামের আকবর আলী সরদার দীর্ঘদিন বেকার ছিলেন। তার কোনো রোজগার না থাকায় সংসারে দেখা দেয় অভাব-অনটন। তার সংসারে রয়েছে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে।

তিনি তার পরিবারের ভরণপোষণ সামলাতে না পেরে নিজের ওপর ক্ষুব্ধ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তারা জানান।

কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, নিহত আকবর অনেক দরিদ্র ছিল। সংসারে অভাব-অনটনের কারণে সে আত্মহত্যা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত