কেপিএমে ২৪ দিন পর উৎপাদন শুরু আজ

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১০:৫০ পিএম

২৪ দিন পর কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) গ্যাস সংযোগ মিলেছে। এতে আজ বৃহস্পতিবার থেকে পুনরায় কেপিএম কর্তৃপক্ষ উৎপাদন শুরু করবে।

গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ গ্যাস পুনঃসংযোগ দেয়।

কর্ণফুলী পেপার মিলের জিএম (এমটিএস) স্বপন কুমার সরকার বলেন, ‘বুধবার বিকেলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ আমাদের গ্যাস সংযোগ দিয়েছে।’ মিলের ছোটখাটো রক্ষণাবেক্ষণ কাজ শেষে বৃহস্পতিবার থেকে মিলটি উৎপাদনে যেতে পারবে বলে তিনি জানান। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত