ডুয়েটে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু আজ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১২:৩২ এএম

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি. আর্ক) প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। গতকাল বুধবার ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার জিয়াউল হক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীরা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এবং অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission. duetbd.org/) আজ সকাল ১০টা থেকে ৩১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি. আর্ক প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীর সাধারণ যোগ্যতা, আবেদন প্রক্রিয়ার নিয়মসংক্রান্ত যাবতীয় নির্দেশনা উল্লিখিত ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত