যশোরের পলক

দক্ষ আইটি জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১২:৩৭ এএম

যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের (এসএইচএসটিপি) জন্য দক্ষ আইটি জনবল তৈরির সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

গতকাল বুধবার যশোর শেখ হাসিনা টেকনোলজি পার্কে সাংবাদিকদের এ কথা জানান পলক। সেখানে তিনি ‘তথ্য ও প্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ে ভারত-বাংলাদেশ সহযোগিতা ও সম্ভাবনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। জেলা প্রশাসক সফিউল আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ার হোসেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্র্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ।

পরে দুপুরে একই স্থানে বাংলাদেশের স্ট্যাট-আপ কালচার; সমস্যা সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক প্যানেল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সিলিকনভ্যালির তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ মিজ টিনা জাবিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত