রাজধানীতে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০১:৫৭ এএম

জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে রাজধানীর দক্ষিণখান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার ভোরের ওই অভিযানে আটকরা জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ বা ‘আল্লাহর সরকার’র সদস্য বলে র‌্যাবের দাবি। গ্রেপ্তাররা হলেন সিরাজুল ইসলাম শাহরুল মৃধা (৩৮), মনিরুজ্জামান মনির (৪০), এস এম হাফিজুর রহমান সাগর (৪৫) ও শফিউল মোযনাবীন তুরিন (২৭)। তারা সংগঠনটির আইন শাখাসহ বিভিন্ন বিভাগ দেখাশোনা করতেন বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জানান র‌্যাব-১-এর অধিনায়ক সারওয়ার বিন কাশিম।

তিনি বলেন, ১৯৯৫ সালে মতিন মেহেদী ওরফে মতিনুল হকের নেতৃত্বে ‘আল্লাহর দল’ জঙ্গি সংগঠনটি গড়ে তোলা হয়। পরে ২০১৪ সালে তার নির্দেশে সংগঠনটির নাম ‘আল্লাহর সরকার’ করা হয়। এর আগে গত ১৮ আগস্ট রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সংগঠনটির ভারপ্রাপ্ত আমিরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই অভিযানের ধারাবাহিকতায় বুধবার ভোরে র‌্যাব-১-এর একটি দল এই চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত