শিশুদের হেলমেট দিল পুলিশ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৬:২৯ পিএম

রাজধানীতে মোটরসাইকেল আরোহী প্রায় ৩০ শিশুকে হেলমেট দিয়েছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ।

উত্তরায় স্কুলগামী মোটরসাইকেল আরোহী শিশুদের বুধবার হেলমেট ব্যবহার এবং আইন মেনে চলতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি হেলমেট বিতরণ করেছে ট্রাফিক উত্তরা বিভাগ।

বুধবার সকালে হেলমেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী, টিআই মুজিবুর রহমান, আক্তার হোসেন, শহিদুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জুলফিকার আলী বলেন, ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য আমরা নান উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় হেলমেট ও বিভিন্ন সামগ্রী বিতরণ করে আসছি।

তিনি বলেন, সচেতনতার পাশাপাশি এ ধারা অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত