বগুড়ার দুপচাঁচিয়ায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সনজান আলী শুদ্ধি (৬২) উপজেলার ঝাঝিরা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। মরদেহ উদ্ধার হলেও সন্ধান মেলেনি তার ভ্যানটির। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চৌমুহনী রাস্তার পাশের ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, সনজান আলী গত মঙ্গলবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে গতকাল বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারের অদূরে একটি ধানক্ষেতে তালগাছের নিচে স্থানীয় লোকজন মরদেহ দেখে থানায় খবর দেয়।
