এডিস মশা নির্মূলে ডিএনসিসির বাড়ি বাড়ি অভিযান

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০১:৩৮ এএম

চলমান ‘এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। গতকাল বৃহস্পতিবার অভিযানের পঞ্চম দিনে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ৭৩৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১৯৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে গেছে। লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়। এ ছাড়া ৬ হাজার ৩৪৮টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময় এডিস মশার বংশবিস্তারের উপযোগী এসব স্থান ধ্বংস করা হয়। চারটি পৃথক এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন, এস এম শফিউল আজম, মীর নাহিদ আহসান ও সালেহা বিনতে সিরাজ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এডিস মশার লার্ভা পাওয়ায় ৭ জন বাড়ির মালিককে সতর্ক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত