হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। গত বৃহস্পতিবার দুপুরে আটকের পর বিকেলে তাদের উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকরা হলেন হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামের রুবেল মিয়া (২৫), মাহবুব (১৬), মো. জামাল (২২) ও মুন্নাটুলি গ্রামের মো. মাসুম (১৮)। গতকাল শুক্রবার ঠাকুরগাঁও-৫০ বিজিবির সহ-অধিনায়ক মেজর রাজ মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে কাঁঠালডাঙ্গী সীমান্তের ৩৬৯/১ পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাড়ি ফিরছিলেন ওই চারজন। এ সময় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী বিএসএফ জওয়ানরা তাদের আটক করে। বিকেলে তাদের দেশটির পুলিশের হাতে সোপর্দ করে তারা। রাতে পতাকা বৈঠকে তাদের আটকের সত্যতা নিশ্চিত করে বিএসএফ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ মাস আগে কাজ করতে অবৈধভাবে ভারতে পাড়ি জমান ওই চারজন।
