মাগুরার শ্রীপুর উপজেলাকে মাদকমুক্ত করতে আনুষ্ঠানিক কার্যক্রম গতকাল শুক্রবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ, সাইকেল র্যালি, গণসমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে শুরু হয়েছে। মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর। বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাব সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মাদকবিরোধী সাইকেল র্যালি বের হয়ে কাজলী, আমতৈল, সাচিলাপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, ভবিষ্যতে শ্রীপুর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। যার আনুষ্ঠানিক কার্যক্রম শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ, সাইকেল র্যালি ও গণসমাবেশের মাধ্যমে শুরু হলো। মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম চালু থাকবে।
