নারায়ণগঞ্জে ৪৭টি পাখি জব্দ

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১১:৪১ এএম

নারায়ণগঞ্জে টিয়া ও মুনিয়া পাখি জব্দ করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ডিআইটি মাঠের হাট থেকে ওই ৪৭টি পাখি জব্দ করা হয়।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আখনের নেতৃত্বে অভিযানে পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক বলেন, ডিআইটি হাটে আইন লঙ্ঘন করে বন্য প্রাণী কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময়ে পাখির হাটে কাউকে পাওয়া যায়নি। তখন এসব বন্য প্রাণী যাতে আর বিক্রি না করে সেজন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অন্য বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপর তারা বন্যপ্রাণী কেনাবেচা করলে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী জেল ও জরিমানা অথবা উভয় দণ্ডিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত