কাশ্মীরে ভারতীয় কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় : বার্নি স্যান্ডার্স

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাশী ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্স কাশ্মীর পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন বলে জানিয়েছে সিএনএন।

গত শনিবার হিউস্টনে ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ) আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কাশ্মীর প্রশ্নে এমন অবস্থান ব্যক্ত করেন স্যান্ডার্স।

কাশ্মীরে ভারতীয় কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেছেন, ‘কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সমর্থিত প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমর্থন দিতে হবে। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে ভারতের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।’

যুক্তরাষ্ট্রকে কাশ্মীর প্রশ্নে সরব হওয়ার আহ্বান জানিয়ে স্যান্ডার্স বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার ওপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং যুক্তরাষ্ট্র সরকারকে বলিষ্ঠভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সমর্থনে কথা বলতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত