ঠাঁই পেলেন পরিচয়হীন প্রতিবন্ধী বৃদ্ধ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৯ পিএম

অবশেষে ঠাঁই পেয়েছেন পার্বতীপুর রেলস্টেশনে আশ্রয় নেওয়া নাম-পরিচয়হীন শারীরিক প্রতিবন্ধী এক বৃদ্ধ (৬৫) । গতকাল রবিবার দুপুর ১২টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার হাসিনা নগর গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মারুফ কেইনের হাতে তাকে তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর ইয়ং স্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

শহীদ মিনার রোডের মুদি দোকানি আবদুর রাজ্জাক জানান, পাঁচ-ছয় মাস আগে ওই বৃদ্ধ শহীদ মিনারসংলগ্ন পার্বতীপুর রেলস্টেশনের ডেম্যু টিকিট কাউন্টারের বারান্দায় আশ্রয় নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত