বেতন-ভাতার দাবিতে বিআরডিবি কর্মীদের অবস্থান কর্মসূচি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৪ এএম

বেতন ও ভাতাসহ বেশ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মীরা। গতকাল রবিবার সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের বিআরডিবির কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে পেট্রোবাংলা থেকে বিআরডিবির মূল সড়কটি বন্ধ হলে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা।

জানা যায়, সাত দফা বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত