ব্যাগে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৬ পিএম

জামালপুরের মেলান্দহে ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মেলান্দহের আদিপৈত ব্যাপারী পাড়া থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সোমবার বেলা ১১টার দিকে অদিপৈত ব্যাপারী পাড়া মার্কাজ মসজিদের পাশের খোলা মাঠে ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলে শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কে বা কারা নবজাতকটি ফেলে রেখে গেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত