জামাতে কথা বলতে পারবেন না জাকির নায়েক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩২ পিএম

মালয়েশিয়ায় কোনো ধর্মীয় জামাতে উপস্থিত থাকতে পারলেও বক্তব্য দিতে পারবেন না জাকির নায়েক। দেশটির মেলাকায় শহরের একটি জামাতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাকে।

শহরের এক কাউন্সিলর জাকিরকে সেখানে আমন্ত্রণ জানানোর পর সমালোচনার মুখে পড়েন। তবে তার দাবি, সরকার শুধু তাকে বক্তব্য দিতে নিষেধ করেছে। জামাতে কিংবা কোনো অনুষ্ঠানে অংশ নিতে মানা করেনি।

মেলাকার কাউন্সিলর মোহাম্মদ রফিক নাইজামোহিদিন সেখানকার ইন্ডাস্ট্রি, ট্রেড ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে তিনি সেখানকার মসজিদ কমিটির প্রধান। তিনি বলেন, ৭ সেপ্টেম্বরের অনুষ্ঠানটি তিনি মসজিদ কমিটির প্রধান হিসেবে আয়োজন করছেন। কোনো সরকারি কর্মকর্তা হিসেবে নন।

তিনি আরও বলেন, ‘মেলাকা সরকার ও পুলিশ শুধু জাকির নায়েকের বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কোনো অনুষ্ঠানে অংশ নিতে নয়।’ বিষয়টি নিয়ে আলোচনার জন্য মেলাকার মুখ্যমন্ত্রী ইদ্রিস হারোনেরও সমালোচনা করেন তিনি।

এদিকে মেলাকা কমিউনিকেশন্স, মাল্টিমিডিয়া, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস কমিটির চেয়ারম্যান কার্ক চি রফিককে আহ্বান জানান যেন তিনি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে জাকির নায়েককে আমন্ত্রণ না জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত