বিডিবিএলের অর্থ আত্মসাৎ

১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৮ পিএম

লেটার অব ক্রেডিট (এলসি) জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ১৭৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এম এম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান হেফাজেতুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এম এম ভেজিটেবল মোস্তফা গ্রুপের একটি প্রতিষ্ঠান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সোমবার  দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ কমিশনের  উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুয়া এলসি ও কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে এলসি জালিয়াতি করে এই অর্থ আত্মসাৎ করায় এই মামলা করা হয়েছে। হেফাজেতুর রহমান ছাড়াও মামলার অপর আসামিরা হচ্ছেনÑ বিডিবিএলের সাবেক এসপিও দীনেশ চন্দ্র সাহা, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সৈয়দ নুরুর রহমান কাদরী, এম এম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির উদ্দিন, পরিচালক কামাল উদ্দিন, কফিল উদ্দিন, রফিক উদ্দিন, শফিক উদ্দিন ও জসিম উদ্দিন, লুসিডা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী নাসির উদ্দিন চৌধুরী ও মেসার্স গ্লোব ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাহবুবুল আলম চৌধুরী। ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে এই অর্থ আত্মসাৎ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত