ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম ভূঞা মঙ্গলবার বিকেলে দিলীপ কুমার প্রাণধনকে একলাখ টাকা জরিমানা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার নশরতপুর গ্রামের জয়কৃষ্ণ বাড়ির মৃত হরি মোহন দাসের ছেলে ভুয়া ডাক্তার দিলীপ কুমার প্রাণধন ডাক্তার না হয়েও পদবী ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপনসূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালত উপজেলার মাতুভূঞার বাগেরহাট নামক স্থানে দিলীপ মেডিকেল হল চেম্বারে পৌঁছে আসামীর অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সাজা প্রদান করেন।
এ সময় উপজেলার স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খালেদ মাহমুদ, ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিমল ভৌমিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
