ডিমলায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ১০ ঘর ছাই

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬ এএম

নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে তিন পরিবারের ১০টি ঘর পুড়ে ছাই হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, গ্রামের কৃষক অহিদুল ইসলামের বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ তার ছিঁড়ে পড়ে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় অহিদুলসহ রশিদুল ও মোকছেদ আলীর ১০টি টিনের ঘর, ১ লাখ টাকা ও আসবাব পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় একটি ছাগল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত