শিবচর পৌর এলাকার সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে মারিয়া আক্তার (১৫) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার শিবচর ইউনিয়নের পূর্ব শ্যামাইল গ্রামের ইব্রাহীম বেপারীর মেয়ে। স্বজনরা জানান, প্রতিদিনের মতো গতকাল সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যায় মারিয়া। নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কয়েকজন বান্ধবীসহ ওঠার সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারে হাত দেয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
×
