গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

১১ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে সাত গুণ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৫ এএম

দেশে যেমন যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে ঠিক তেমনি বিদ্যুতের ক্ষেত্রে উন্নতি হচ্ছে দাবি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমরা ক্ষমতায় আসার আগে বিদ্যুতের উৎপাদন ছিল ৩ হাজার মেগাওয়াট। গত ১১ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন তার প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের টান কড্ডা এলাকায় নাওজোর ২০/২৮ এমভিএ, ৩৩/১১ কেভি উপকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বিদ্যুতের লাইন খুঁটির ওপর দিয়ে নয়, মাটির নিচ দিয়ে নেওয়া হবে। ্এরই মধ্যে সে পরিকল্পনার বাস্তবায়নের কাজ বড় শহরগুলোতে শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের একটি পরিকল্পনা ‘আমার গ্রাম আমার শহর’। এর অর্থ হচ্ছে শহরের মানুষ যে সুযোগ-সুবিধা পায় গ্রামের মানুষও সেই সুযোগ-সুবিধা পাবে। যাতে মানুষ শহরে যাওয়ার জন্য পাগল না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত