পোশাক কারখানার কর্মকর্তাকে কুপিয়ে জখম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৩ এএম

রাজধানীর আদাবরে পাওনা টাকা না পেয়ে অ্যারোমা ফ্যাশন ওয়্যার লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা আবুল কালামকে (৪৮) কুপিয়ে জখম করেছে ওই কারখানারই এক সাবেক কর্মী। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, কালামের বুকে ১টি, পিঠে ২-৩টি ছুরিকাঘাত রয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত